IMG 20260613 WA0025

যুগপুরুষ’ সম্মানে সম্মানিত চন্দ্রশেখর ঘোষ, প্রদীপ মল্লিক ও রূপক সাহা

তাপস রায়,কলকাতা: উত্তর কলকাতার ঐতিহাসিক সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবনে অনুষ্ঠিত হল ইন্সটিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ আয়োজিত সম্মাননা ও সমাবর্তন উৎসব। অনুষ্ঠানে সমাজ, শিল্প, ব্যবসা ও ক্রীড়া প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘যুগপুরুষ’ সম্মানে ভূষিত করা হয় বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, প্রখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী প্রদীপ মল্লিক এবং ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক রূপক সাহাকে।

1000431237

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান আচার্য শ্যামল ভট্টাচার্য্য, বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের ট্রাস্টি স্বামী জ্ঞানলোকানন্দ, প্রবীণ সন্ন্যাসী স্বামী বিশ্বনাথানন্দ, স্বামী সুধাকরানন্দ, শিক্ষাবিদ রজত ভট্টাচার্য্যসহ বহু বিশিষ্ট ব্যক্তি।

1000430991

রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে সম্মানপ্রাপকদের অভিনন্দন জানান এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।

1000431280

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজ ও জাতীয় জীবনে বিশেষ অবদান রাখা বাঙালি উদ্যোগপতি, সংগঠক ও কৃতী ব্যক্তিত্বদের বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যেই ‘যুগপুরুষ’ সম্মান প্রবর্তন করা হয়েছে। এই উদ্যোগ সফল করতে সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংস্থার প্রতিনিধিরা।

1000431232

ছবি:সুবল সাহা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *