100019700

সাংগঠনিক বিস্তারে অখিল ভারত হিন্দু মহাসভা

তাপস রায়, কলকাতা: পশ্চিমবঙ্গে নিজেদের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে এবং আগামী দিনের রাজনৈতিক রূপরেখা নির্ধারণে সক্রিয় হয়ে উঠেছে অখিল ভারত হিন্দু মহাসভা। দলীয় সূত্রে জানা গেছে, রাজ্যের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে বাংলায় হিন্দুত্ববাদী আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করেছে সংগঠনটি।

1000196903

উল্লেখ্য, ১৯১৫ সালে প্রতিষ্ঠিত হয় অখিল ভারতীয় হিন্দু সভা, যা পরবর্তীকালে অখিল ভারত হিন্দু মহাসভা নামে পরিচিতি লাভ করে। দীর্ঘ ঐতিহ্যের ধারক এই সংগঠন বর্তমানে পশ্চিমবঙ্গেও নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে।

1000196897

সংগঠনের শীর্ষ নেতৃত্বের মতে, একাধিক জেলায় নতুন কমিটি গঠন, সদস্য সংগ্রহ অভিযান এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে সংগঠনের নেটওয়ার্ক সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

1000196900

বর্তমানে সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন গৌতম ঘোষ। রাজ্য সভাপতির পদে রয়েছেন মন্টু চরণ মণ্ডল। সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সতীনাথ দে এবং তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের দায়িত্বে রয়েছেন বিশ্বজিৎ মণ্ডল।

1000196906

সংগঠনের নেতৃত্বের দাবি, আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং বৃহত্তর জনসংযোগের মাধ্যমে সংগঠনের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *