দেবীপক্ষের শুরুতেই মানবিকতার বার্তা, অসহায়দের পাশে ‘১৬ আনা বাঙালি’

তাপস রায়,দমদম: দেবীপক্ষের সূচনায় মানবিক উদ্যোগের নজির গড়ল স্বেচ্ছাসেবী সংগঠন ‘১৬ আনা বাঙালি’। দমদম রেল স্টেশনের পাশে বন্ধু বান্ধব ক্লাব সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক মানুষের হাতে আসন্ন শীতের কথা মাথায় রেখে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের হাতে মিষ্টি ও কেক তুলে দেওয়ার সঙ্গে সকলের জন্য মধ্যাহ্নভোজনেরও ব্যবস্থা করা হয়।

সংগঠনের প্রধান আহ্বায়ক সঙ্গীতা মহান্তি, প্রলয় নাথ, গোবিন্দ দে-সহ অন্যান্য সদস্যদের আন্তরিক সহযোগিতায় এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সঙ্গীতা মহান্তি জানান, অসহায় ও আর্ত মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের সংগঠনের অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যে বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমেও নিয়মিত সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁরা।

দেবীপক্ষের প্রথম দিনেই এই উদ্যোগের মধ্য দিয়ে সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরল ‘১৬ আনা বাঙালি’।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *