File 000000006994820683713d70b3f09a7a

প্রহর গুনছে উত্তরবঙ্গ!

বিদ্যাসাগর সম্মানে দুই শিক্ষক

উত্তরবঙ্গ : শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’-এর জন্য নির্বাচিত হলেন ফালাকাটা জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক কনকলাল সিনহা এবং পার্শেরপাড়া শিশু কল্যাণ হাই স্কুলের প্রধান শিক্ষক ড. প্রবীর রায়চৌধুরী। বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের তরফে তাঁদের সম্মান প্রাপ্তির খবর জানানো হয়েছে।

আগামীকাল ৫ই সেপ্টেম্বর কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে তাঁদের নিষ্ঠা, দায়িত্ববোধ এবং ছাত্রছাত্রীদের কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হচ্ছে।

সম্মান পাওয়ার খবরে উচ্ছ্বসিত কনকলাল সিনহা জানান, একসময় স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও সকলের সহযোগিতায় সেই প্রতিষ্ঠান ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে স্কুলে রেকর্ড সংখ্যক পড়ুয়া রয়েছে। শিক্ষক, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতাকেই তিনি এই সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে ড. প্রবীর রায়চৌধুরী জানান, করোনা পরিস্থিতির আগেও তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। সেই সময় অনলাইন ক্লাস পরিচালনার পাশাপাশি পরবর্তী সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল ভালো করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মতে, এই পুরস্কার তাঁকে আগামী দিনে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

দুই শিক্ষকের এই সম্মানপ্রাপ্তিতে খুশি এলাকার শিক্ষামহল ও অভিভাবকরাও। তাঁদের মতে, প্রত্যন্ত এলাকার শিক্ষকদের এমন স্বীকৃতি নতুন প্রজন্মের শিক্ষক-শিক্ষিকাদেরও শিক্ষাক্ষেত্রে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে। এ কথা একদম সত্যি ২০২০ সালে করোনার প্রকোপে যখন দেশ যখন এক অজানা আতঙ্কে ভুগছে।ঠিক সেই সময় তদানীন্তন সরকারের ঘোষণায় এই বঙ্গের কোচবিহারে আমবাড়ি ধনীরাম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ডঃ আশুতোষ দত্তের শিক্ষারত্ন প্রাপ্তির কথা জানতে পেরে সমগ্র এলাকায় এক অন্য উচ্ছাস ছড়িয়ে পড়ে।কারণ,তখন সম্মান প্রাপ্তি টি ভার্চুয়াল এর মাধ্যমে ।তবে আনন্দ টা কিন্তু ভাগ করে নেওয়ার অতীত ও বর্তমান যেন একই।সুতরাং এক্ষেত্রে ওই বিস্কুট কোম্পানির মত আর হলনা যাতে উঠে আসে স্বাদের ভাগ হবে না। এক্ষেত্রে যা হোল,হতে পারে তা প্রতিটি কনায় কনায়।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *