তাপস রায়, কলকাতা: রাজ্যে রেশন ডিলারদের নানাবিধ সমস্যা ও দাবিদাওয়া ঘিরে আন্দোলনের সুর আরও জোরালো হল, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি জানিয়েছে যে দীর্ঘদিন ধরে ই-পস মেশিনের রক্ষণাবেক্ষণ খরচ, ইন্টিগ্রেটেড ওয়েইং স্কেল সংক্রান্ত জটিলতা, ডিলারদের কমিশন বৃদ্ধি এবং ডিজিটাল ফুড কুপন ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন, সংগঠনের দাবি বর্তমান পরিস্থিতিতে ন্যায্য পারিশ্রমিক ও পরিষেবা পরিচালনা করা ক্রমশ কঠিন হয়ে উঠছে এবং বহু ক্ষেত্রেই প্রযুক্তিগত ত্রুটির কারণে গ্রাহক পরিষেবাও ব্যাহত হচ্ছে, ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বারবার সংশ্লিষ্ট দফতরে বিষয়গুলি জানানো হলেও কার্যকর সমাধান মেলেনি, এর প্রতিবাদে এবং দাবিগুলিকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা নোটা পথে ভোটদানের আহ্বান জানিয়েছেন, সংগঠনের নেতৃত্ব স্পষ্ট করেছে যে এটি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় বরং নিজেদের অস্তিত্ব রক্ষা এবং ন্যায্য অধিকার আদায়ের লড়াই, একই সঙ্গে তারা সাধারণ গ্রাহক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সমর্থন কামনা করে জানিয়েছে যে এই আন্দোলনের মাধ্যমে রেশন ব্যবস্থার সার্বিক উন্নতি ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের এই পদক্ষেপ।

Posted inCitylights
