তাপস রায়,কলকাতা
রাজ্যে জুড়ে জমি ও বাড়ি জবরদখলের ঘটনার বিরুদ্ধে সরব হয়ে কলকাতা গৃহমালিক সমিতি আগামী বিধানসভা নির্বাচনে নোটা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে, সংগঠনের অভিযোগ সব রাজনৈতিক দলই সম্পত্তির অধিকার রক্ষায় ব্যর্থ ও অনিচ্ছুক, ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত গৃহমালিকদের দুর্দশা ক্রমশ বাড়লেও এই বিষয়ে কোনও রাজনৈতিক সদিচ্ছা বা কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না, তাই ভোটাধিকার নষ্ট না করে প্রতিবাদের ভাষা হিসেবে নোটা চিহ্নকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়, এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট তুলে ধরতে ২০ এপ্রিল ২০২৬ বিকেল চারটেয় Kolkata Press Club-এ আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি জনসমক্ষে তুলে ধরা হয় এবং সংবাদমাধ্যমের মাধ্যমে রাজ্যবাসীর কাছে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

