IMG 20260820

স্মৃতির সরোবরে সদলবলে ‘ হংসরাজ ‘

হংসরাজ’-এর ৫০ বছর: স্মৃতির পাতায় ফিরে অরিন্দম গাঙ্গুলি

তাপস রায়, কলকাতা প্রেস ক্লাব,২১ আগস্ট: বাংলা চলচ্চিত্রের অন্যতম চিরসবুজ মিউজিক্যাল ছবি ‘হংসরাজ’ (১৯৭৬) পা দিল ৫০ বছরে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে শালিধান প্রকাশনা থেকে প্রকাশিত হল ছবির অন্যতম মূল অভিনেতা তথা সংগীতশিল্পী অরিন্দম গাঙ্গুলির আত্মস্মৃতিমূলক বই ‘সাদা কালো স্মৃতি’।

1000542344

নিজের কলমে লেখা এই বইয়ে প্রবীণ অভিনেতা তুলে ধরেছেন ‘হংসরাজ’-এর শুটিংয়ের অভিজ্ঞতা, টলিপাড়ার অন্দরমহলের নানা ঘটনা এবং পর্দার পিছনের বহু অজানা গল্প। স্মৃতিচারণের পাশাপাশি বইয়ের পাতায় ধরা পড়েছে বাংলা চলচ্চিত্র জগতের প্রতি তাঁর মিষ্টি অভিমানও।

1000542313

বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, খেয়ালী দস্তিদার-সহ টলিউডের একঝাঁক বিশিষ্ট শিল্পী। তাঁদের কথায়ও ফিরে আসে ‘হংসরাজ’-কে ঘিরে সেই সময়ের নস্টালজিয়া।

1000542317

১৯৭৬-এর এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে সুধীন দাশগুপ্তের সুরে তৈরি একাধিক জনপ্রিয় গানও। পাঁচ দশক পরেও ‘হংসরাজ’ ও তার গান দর্শক-শ্রোতাদের স্মৃতিতে সমানভাবে জীবন্ত। ‘সাদা কালো স্মৃতি’ সেই নস্টালজিয়াকেই যেন নতুন করে ছুঁয়ে গেল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *