কলকাতা:ভারতীয় ফিটনেস আন্দোলনে নতুন দিশা, জাতীয় প্রতিযোগিতার রূপরেখা ঘোষণা IBBF-KOL-এ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে জানানো হলো ‘1st National Cup Natural Bodybuilding & Physique Sports Championship’-এর পরিকল্পনাভারতীয় বডি বিল্ডিং ও ফিটনেস জগতকে আরও সুসংগঠিত ও আন্তর্জাতিক মানের করে তুলতে নতুন উদ্যোগের কথা ঘোষণা করল IBBF-KOL। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শীঘ্রই অনুষ্ঠিত হবে ‘১st National Cup Natural Bodybuilding & Physique Sports Championship’। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হল প্রাকৃতিক (Natural) বডি বিল্ডিংকে উৎসাহিত করা, তরুণ প্রতিভাদের জাতীয় মঞ্চে তুলে আনা এবং ডোপিংমুক্ত ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করা। অনুষ্ঠানে ফিটনেস জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, সংগঠক, ক্রীড়াবিদ ও অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, আধুনিক ভারত গড়তে সুস্থ শরীর, নিয়মিত ব্যায়াম ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের বিকল্প নেই। এই উদ্যোগ দেশের ফিটনেস আন্দোলনকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। IBBF দীর্ঘদিন ধরে ভারতে বডি বিল্ডিং ও ফিজিক স্পোর্টসের প্রসারে কাজ করে আসছে এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ক্রীড়াবিদদের সুযোগ করে দিচ্ছে।

Posted inCitylights
