File 0000000079dc8208bc029c7e06968f07

পয়সা ছাড়াই সিনেমা দেখুন!

বাংলা OTT দুনিয়ায় নতুন সংযোজন — ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্ট

তাপস রায়,কলকাতা, ২১ আগস্ট ২০২৬: ৭০ এর দশকে আমরা প্রায়ই শুনতাম ছোটদের বা বিভিন্ন শিক্ষামূলক ছবির টিকিটে কর মুক্তের কথা।আর তাতেই যত আনন্দ ছোট থেকে বড় সব ধরনের দর্শকদের।আর সেদিন অর্থাৎ একোয়াটিকা র ব্যাংকয়েটে ডিজিটাল বিনোদন জগতে নতুন অধ্যায়ের সূচনা করছিলেন প্রিয়জিৎ পাল ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্টের কর্ণধার তার ঘোষণায় যখন উঠে আসে যে দর্শকদের জন্য তিনি পরীক্ষামূলক ভাবে বা সূচনা বর্ষের বোনাস স্বরূপ বেশ কয়েকটা দিন বিনা সাবস্ক্রিপশনে অনুষ্ঠান দেখার ঘোষণা টি। শুধু তাই নয় নিজের স্বর্গীয় পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের মাতৃদেবী ও স্ত্রীর পিতা সহ পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন তা এক কথায় প্রশংসনীয়। এ্যাকোয়াটিকা ব্যাঙ্কয়েট অ্যান্ড রিসোর্টে আনুষ্ঠানিকভাবে এই নতুন OTT প্ল্যাটফর্মের উদ্বোধনের সূচনা পর্বে গণেশ বন্দনা নৃত্যানুষ্ঠান টি বেশ ভালো লাগে।

1000543903

ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্টের CEO ও উদ্যোগপতি আপাদমস্তক সংস্কৃত মনস্ক মানুষ প্রিয়জিত পাল-এর দূরদর্শী ভাবনায় তৈরি এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হল বাংলা ভাষার পাশাপাশি নেপালি, অসমীয়া, ওড়িয়া, সাঁওতালি-সহ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার বৈচিত্র্যময় কনটেন্টকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা।

1000543851

ক্লিক ক্যানভাসে দর্শকরা উপভোগ করতে পারবেন Original ও Licensed Content—যার মধ্যে রয়েছে Short Films, Web Series, Independent Films, Music Videos এবং Drama, Thriller, Romance, Horror ও Comedy-সহ বিভিন্ন ঘরানার বিনোদন।

1000543848

উদীয়মান পরিচালক, প্রযোজক, লেখক, অভিনেতা, শিল্পী ও স্বাধীন নির্মাতাদের জন্য একটি বৃহত্তর ডিজিটাল মঞ্চ তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি আধুনিক কনটেন্ট ক্রিয়েশন ও মিডিয়া প্রোডাকশনের জন্য আত্মপ্রকাশ করেছে ‘ক্লিক ক্যানভাস স্টুডিও’।

1000543897

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী লক্ষীকান্ত সাউ, বিশিষ্ট আলোক চিত্রী শিল্পী শ্রী অনুপম হালদার সহ ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্ট এর অভিনেতা ও অভিনেত্রীরা।

1000543874

ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্টের আসন্ন উল্লেখযোগ্য রিলিজগুলির মধ্যে রয়েছে সাইলেন্স, ইন্দুবালা, অন্ত থেকে আরম্ভ, আকর্ষণ, বাই মুসকান, দিল জিত লিয়া এবং মিরর।

1000543771

ভারতের বৈচিত্র্যময় গল্প ও প্রতিভাকে এক ছাতার নীচে নিয়ে আসার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্টের নতুন যাত্রা।

1000543786

ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্ট
গল্প দেখুন। অনুভূতিকে স্পর্শ করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *