তাপস রায়,কলকাতা, ১৫ জুন: শহরের অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন মণি স্কোয়ার মল ১৮ বছরে পা দিল। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মল জুড়ে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান, আকর্ষণীয় শপিং অফার এবং বিনোদনের ব্যবস্থা।

দীর্ঘ ১৮ বছর ধরে মণি স্কোয়ার মল কলকাতার মানুষের কেনাকাটা ও বিনোদনের অন্যতম পছন্দের জায়গা। এখানে রয়েছে ওয়েস্টসাইড, স্পেন্সার্স, পিভিআর, শপার্স স্টপ-সহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ড। তাই প্রতিদিনই বহু মানুষ ভিড় জমান এই মলে।

সোমবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা হয় কেক কেটে। উপস্থিত ছিলেন মণি গ্রুপের গ্রুপ সিইও সঞ্জয় ঝুনঝুনওয়ালা এবং ডিরেক্টর সুদর্শনা গাঙ্গুলি।

এই উপলক্ষে সুদর্শনা গাঙ্গুলি বলেন, “গত ১৮ বছর ধরে আমাদের পাশে থাকার জন্য আমরা সকল গ্রাহক, রিটেল পার্টনার এবং সহযোগীদের ধন্যবাদ জানাই। তাঁদের ভালোবাসা ও সমর্থনেই আমরা আজ এই জায়গায় পৌঁছেছি। এই আনন্দের মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুবই খুশি।”

১৮ বছরে পদার্পণের এই বিশেষ উপলক্ষে মণি স্কোয়ার মল ভবিষ্যতেও ক্রেতাদের আরও ভালো পরিষেবা ও আনন্দময় অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে।

