Aaj Talkss
Sunday, 15 November 2026
Aaj Talkss
Sunday, 15 November 2026
Home Citylights National International Politics Sports Entertainment Business YourVoice Technology Education Food Health Lifestyle
Health

নিঃশব্দ ঘাতক ডায়াবেটিস সময় থাকতেই সচেতন হওয়ার বার্তা চিকিৎসকের

নিঃশব্দ ঘাতক ডায়াবেটিস  সময় থাকতেই সচেতন হওয়ার বার্তা চিকিৎসকের

বিশ্ব ডায়াবেটিস দিবস এ এই ঘাতক ব্যাধি নিয়ে বিস্তারিত আলোচনা করলেন কলকাতা হার্ট লাং সেণ্টার এর ডায়াবেটিস অ্যান্ড ইন্টারনাল মেডিসিন সিনিয়র কনসালট্যান্ট ডাঃ তাপস রায়।

ডায়াবেটিস এমন একটি অসুখ যা চুপিসারে শরীরের সব অঙ্গের ক্ষতি করতে থাকে। আস্তে আস্তে চোখ, হার্ট, কিডনি, ব্রেন শরীরের প্রায় সব অঙ্গে খারাপ প্রভাব বিস্তার করতে থাকে। সেই কারণে চিকিৎসায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। আর ঠিকঠাক নিয়ন্ত্রণে থাকলে চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। ডায়াবেটিস দিন দিন বেড়েই চলেছে। এখন প্রায় প্রত্যেক ঘরেই একজন করে অন্তত সুগারের রোগী খুঁজে পাওয়া যাবে। কিভাবে কোন চিকিৎসা পদ্ধতিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব সেই বিষয়ে একজন ডায়াবেটোলজিস্ট এবং একজন ডায়েটিশিয়ানের সঙ্গে পরামর্শ করে নেওয়া প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের মত করে ডায়াবেটিসের চিকিৎসা করতে যাওয়াটা একেবারেই বোকামি। ডায়াবেটিস কারও থাকলে গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করতে হবে। অবহেলা করা একেবারেই উচিত হবে না। এছাড়াও বাড়িতে বাবা, মা, ভাই, বোনের কারও থাকলে নিজের শরীরের পরীক্ষাটাও ভালো করে করিয়ে নিতে হবে। বিশ্ব ডায়াবেটিস দিবসে একটাই বার্তা দেব সচেতন হয়ে নিজের শরীরে সুগারের মাত্রা নিয়মিত পরীক্ষা করান। যাতে আগামী দিনে বড়সড় কোনও বিপদের সম্মুখীন না হতে হয়।



সাধারণত এখন যে হারে মানুষ শর্ট কাট জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে ততই বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা, পৃথিবীর মধ্যে ভারত এখন ডায়াবেটিক রাজধানীতে পরিণত হয়েছে। দৈনিক অনিয়মিত খাদ্যভ্যাস ও জীবনশৈলির ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে চলেছে। চিকিৎসকদের মতে না খেয়ে বা ফাস্টিং শুগার সাধারণত ১২৬ এর বেশি হলে এবং খাওয়া দাওয়ার ২ ঘণ্টা পর অর্থাৎ পিপি ২০০– র বেশি এবং চটজলদি বা র‌্যানডম সুগারের মাত্রা ২০০ বেশি হলে তাকে ডায়াবেটিক বলব। এইচবিএ১সি প্রতি তিন মাসে ৬.৫‌ এর বেশি থাকলে তাহলে সেই রোগীকে ‘‌ডায়াবেটিক’‌ বলব। এছাড়াও কারও পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে তাদের একটা নমুনার একটা মাত্রা দেখে আমরা ‘‌প্রি–ডায়াবেটিক’‌ বলি। সেটায় এইচবিএ১সি দেখা হয়। এই মাত্রা যদি ৫.৮—৬.২ মধ্যে হলে এরা প্রি–ডায়াবেটিক স্টেজে আছেন অর্থাৎ পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রবল।



যে লক্ষণগুলি দেখলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেগুলি হল— বার বার প্রস্রাব হওয়া, ঘন ঘন খিদে পাওয়া, অতিরিক্ত ক্লান্তি, অতিরিক্ত পিপাসা পাওয়া, অকারণে ওজন কমে যাওয়া, ক্ষত শুকোতে দেরি হওয়া, বার বার সংক্রমণ হওয়া, হাত পায়ে অবশ ভাব ইত্যাদি। এই লক্ষণগুলির সঙ্গে পরিবারে কারও মিল থাকলে আপনি নিজেও সতর্ক হোন। আসুন নিজেকে ডায়াবেটিস মুক্ত রাখার অঙ্গীকার এখন থেকেই করুন।

Related News

নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে
Health
নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে

তাপস রায় কলকাতা : উন্নতমানের রোগ নির্ণয় পরিষেবা আরও সহজলভ্য করতে কলকাতার মুকুন্দপুরে অত্যাধুনিক এমআরআই ও সিটি স্ক্যান ...

1 months ago 37