বাংলার প্রথম উদ্যোক্তা রিয়েলিটি শো ‘টাইগার্স’ পিচ’ চালু করল রাজীব সিনহা ফাউন্ডেশন
কলকাতা, ২৪ জুন ২০২৬: বাংলার উদ্যোক্তা সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে এবং আগামী প্রজন্মের ব্যবসায়িক নেতৃত্বকে সামনে আনতে নতুন উদ্যোগ নিল রাজীব সিনহা ফাউন্ডেশন।

বুধবারকলকাতায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল বাংলার প্রথম উদ্যোক্তা-ভিত্তিক রিয়েলিটি শো ‘টাইগার্স’ পিচ’।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও শো-এর সঞ্চালক , আম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান , রাজীব সিনহা ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ শিল্প ও উদ্যোগ জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।নয় পর্বের এই প্রাইমটাইম রিয়েলিটি শো-তে বাংলার ২৭ জন উদ্যোক্তা তাঁদের স্টার্টআপ আইডিয়া তুলে ধরবেন অভিজ্ঞ বিনিয়োগকারী ও শিল্পনেতাদের সামনে। প্রতিযোগিতার মাধ্যমে উদ্ভাবন, উচ্চাকাঙ্ক্ষা এবং বিনিয়োগের সুযোগকে এক মঞ্চে নিয়ে আসাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।উদ্যোগটির প্রতি রাজ্যের তরুণ উদ্যোক্তাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মোট ২৫৮টি আবেদন জমা পড়ে, যার মধ্যে থেকে ৩৭ জনকে একটি বিশেষ বুটক্যাম্পের জন্য বেছে নেওয়া হয।

পরে কঠোর মূল্যায়নের মাধ্যমে ২৭ জন উদ্যোক্তাকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।রাজীব সিনহা বলেন, “উদ্যোক্তা সৃষ্টি অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। ‘টাইগার্স’ পিচ’-এর মাধ্যমে আমরা এমন একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যা শুধু প্রতিভাবান উদ্যোক্তাদের তুলে ধরবে না, বরং তরুণ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং নতুন উদ্যোগ গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।”শো-এর সঞ্চালক পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, “এই মঞ্চ সেই সব উদ্যোক্তাদের সাহস, অধ্যবসায় এবং দৃষ্টিভঙ্গিকে উদযাপন করে, যারা নিজেদের ধারণাকে সফল ব্যবসায় পরিণত করার জন্য নিরলস পরিশ্রম করছেন। এই যাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”এই প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা, স্টার্টআপ বিশেষজ্ঞ এবং শিল্পনেতারা যুক্ত হয়েছেন। বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে TIE Kolkata, Indian Angel Network, Goa Angels Network, LVX Ventures, Recur Capital এবং JIS Group-এর প্রতিনিধিরা।

বিচারক মণ্ডলীতে রয়েছেন , , -সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।এছাড়াও উদ্যোক্তা জগতের সফল মুখ যেমন এবং তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শের মাধ্যমে প্রতিযোগীদের অনুপ্রাণিত করবেন।উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বাংলার অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই ‘টাইগার্স’ পিচ’ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


