IMG 20260627 WA0024

আপনি কি শুনতে চান?TV9 বাংলার নতুন অনুসন্ধানী সিরিজ ‘নগরে পতনের শব্দ!’ আজ রাত ১০টায়

তাপস রায়,কলকাতা, ২৮ জুন: শহরে একের পর এক নির্মাণ বিপর্যয় এবং তার নেপথ্যের সম্ভাব্য গাফিলতি ও দুর্নীতির অভিযোগকে সামনে রেখে আজ, রবিবার (২৮ জুন) রাত ১০টায় সম্প্রচারিত হবে TV9 বাংলার নতুন অনুসন্ধানী নিউজ সিরিজ ‘নগরে পতনের শব্দ!’।

প্রচারিত অনুষ্ঠানে উঠে আসবে কেন বারবার তারাতলা, গার্ডেনরিচের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে এবং কেন নিরীহ মানুষকে প্রাণ হারাতে হচ্ছে। বিশেষভাবে তুলে ধরা হবে ২০২৪ সালের ১৭ মার্চ গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনা, যেখানে ১৩ জনের মৃত্যু হয়েছিল। সেই সময় কলকাতা পুরসভার তদন্তে নির্মাণটিকে বেআইনি বলে চিহ্নিত করা হলেও, এরপরও কেন যথাযথ সতর্কতা নেওয়া হয়নি—তা নিয়েও প্রশ্ন তুলবে এই অনুষ্ঠান।

এছাড়া ২০২৬ সালের ২৪ জুন তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনাও বিশ্লেষণ করা হবে। প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, যে নির্মাণের নকশাতেই ত্রুটি ছিল বলে অভিযোগ, সেটি কীভাবে ১৭ জানুয়ারি ২০২৬-এ অনুমোদন পেল। তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম এবং সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর আনোয়ার খানের ভূমিকা নিয়েও বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের প্রেক্ষাপট তুলে ধরা হবে।

গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণের মাধ্যমে নির্মাণ বিপর্যয়ের কারণ ও দায়বদ্ধতার বিভিন্ন দিক অনুসন্ধান করবে ‘নগরে পতনের শব্দ!’।

সম্প্রচার: আজ, ২৮ জুন ২০২৬ (রবিবার), রাত ১০টা, TV9 বাংলা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *