তাপস রায়,কলকাতা, ২৬ জুন: কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মন (আর. ডি. বর্মন)-এর জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে মিরাকল মিডিয়া এন্টারটেইনমেন্ট।

‘দিল সে পঞ্চম’ শীর্ষক এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হবে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ সুরকার পঞ্চমদাকে।

অমিত গাঙ্গুলি ও ইমরান আখতার-এর পরিকল্পনায় আয়োজিত এই অনুষ্ঠানে পঞ্চমদার কালজয়ী হিন্দি গানে কণ্ঠ দেবেন বিশিষ্ট শিল্পী সিসপিয়া বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তাঁর সুরে জনপ্রিয় বাংলা গানও পরিবেশিত হবে, যা দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে নস্টালজিয়ার সোনালি দিনে।মানে সম্মানের মঞ্চে দর্শকদের সামনে প্রখ্যাত কিশোর কণ্ঠী অমিত গাঙ্গুলী কে দেখা যায় গুরু স্বনামধন্য সঙ্গীত আয়োজক বুদ্ধদেব গাঙ্গুলিকে মঞ্চে প্রণাম জানাতে। পাশাপাশি বুদ্ধদেব বাবু জানান ,যে জনপ্রিয় সিনেমা ‘আসল নকলl’ ছবিতে রাহুলদেব বর্মনের সাথে তার কাজ করার অভিযতার কথা।

আয়োজকদের মতে, এটি শুধুমাত্র একটি সঙ্গীতানুষ্ঠান নয়, বরং পঞ্চমদার অনন্য সুরসৃষ্টির প্রতি আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।

তাঁর সুর, ছন্দ ও সঙ্গীত ভাবনার জাদু আজও সমানভাবে মুগ্ধ করে নতুন ও পুরনো প্রজন্মকে।সুর, স্মৃতি ও আবেগে ভরপুর ‘দিল সে পঞ্চম’ হয়ে উঠতে চলেছে পঞ্চমদার অমর সৃষ্টিকে উদযাপনের এক বিশেষ সন্ধ্যা।

