File 00000000e85c71fab28ca65381b9a072

ভি. বালসারার ১০৪তম জন্মজয়ন্তীতে বিশেষ সম্মান পেলেন ডঃ দীপশ্রী পাল

নিজস্ব প্রতিনিধি, আজটকস :ভি. বালসারার ১০৪তম জন্মজয়ন্তীতে সম্মানিত হলেন ডঃ দীপশ্রী পাল।গত ২৫ জুন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী ও সুরস্রষ্টা ভি. বালসারার ১০৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ২২ জুন সন্ধ্যায় রবীন্দ্র সদনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল ভি. বালসারা মেমোরিয়াল কমিটি এবং ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটি।এই বিশেষ অনুষ্ঠানে খ্যাতনামা সুরকার, গীতিকার, চিত্রপরিচালক, সুলেখিকা এবং সঙ্গীত ভারতী ডঃ দীপশ্রী পালকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। বাংলা সংস্কৃতি ও সঙ্গীত জগতে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব ও গুণীজনদের মধ্যে কল্যাণ সেন বরাট, ইন্দ্রাণী সেন, শ্রীকান্ত আচার্য, প্রভাতী মুখার্জি খ্যাতনামা গুণীজন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও গৌরবময় ও স্মরণীয়।
সতীনাথ মুখোপাধ্যায় এবং দেবাশীষ বসুর সুললিত সঞ্চালনায় অনুষ্ঠানটি এগিয়ে চলে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ভি. বালসারার সঙ্গীতজীবন, তাঁর সৃষ্টিকর্ম এবং নানা স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে সমগ্র রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ।
ভি. বালসারার সঙ্গীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বাংলা সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানানোই ছিল এই অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *