তাপস রায়:একসময় যাঁর হুঙ্কারে কাঁপত গোটা বীরভূম, যাঁর ‘চড়াম চড়াম’ ঢাক আর ‘গুড়-বাতাসা’র মন্তব্যে রাজনৈতিক মহলে তৈরি হত তীব্র আলোড়ন, সেই অনুব্রত মণ্ডল কি আজ হারিয়েছেন তাঁর পুরনো রাজনৈতিক দাপট? তিহাড় জেলে হাজতবাসের পর ফিরে এসেও কেন আগের মতো প্রভাব বিস্তার করতে পারছেন না বীরভূমের এই বহুচর্চিত নেতা?
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ‘কেষ্ট’ কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মেলালেন? সিউড়ির পার্টি অফিসে তাঁর চোখের সামনেই একদল যুবকের তাণ্ডব, অথচ সেখানেও নীরব রইলেন অনুব্রত—এই ঘটনাই কি তাঁর রাজনৈতিক অবস্থানের বদলের ইঙ্গিত?
বিরোধীদের কোনও রাজনৈতিক কৌশল, নাকি নিজের হারানো রাজনৈতিক মাইলেজ ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা—কোনটা আসল সত্য? গরু পাচার মামলার অভিযোগ থেকে শুরু করে বীরভূমে অনুব্রত মণ্ডলকে ঘিরে তৈরি হওয়া বিপুল বিতর্ক, তাঁর উত্থান এবং রাজনৈতিক প্রভাব—সবকিছুর নেপথ্যে কী রয়েছে?
সময় বদলেছে। বদলেছে বীরভূমের রাজনৈতিক সমীকরণও। একসময়কার ‘একচ্ছত্র অধিপতি’র রাজনৈতিক সাম্রাজ্যে আজ কেন ফাটল? সেই প্রশ্নের উত্তর খুঁজবে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কেষ্ট থেকে কষ্ট!’
গ্রাউন্ড জিরো রিপোর্টিং, রাজনৈতিক বিশ্লেষণ এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে বিশেষ এই নিউজ সিরিজ দেখা যাবে ৪ অক্টোবর, রবিবার রাত ১০টায়, TV9 বাংলায়।
