IMG 20260706 WA0008

দেবিকার ছোঁয়ায় মোহরের সুরসন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:

গত ২২শে জুন কলকাতার জ্ঞান মঞ্চে মোহরের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে সাজানো এই অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও কবিতার অপূর্ব মেলবন্ধনে মুখর হয়ে ওঠে গোটা প্রেক্ষাগৃহ।

1000467552

অনুষ্ঠানের সূচনায় মোহরের কর্ণধার শর্মিষ্ঠা ব্যানার্জি গণেশ বন্দনার মাধ্যমে শুভারম্ভ করেন। এরপর আশা ভোঁসলের দুটি জনপ্রিয় গান পরিবেশন করে তিনি দর্শকদের মন জয় করে নেন।

মূল পর্বে পাঁচজন অভিজ্ঞ সঙ্গীতশিল্পীর সহযোগিতায় অংশগ্রহণকারী শিল্পীরা নাচ, গান ও কবিতার পরিবেশনায় অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দেন। জ্ঞান মঞ্চের এই আয়োজনে প্রায় ৫০ জন শিল্পী অংশগ্রহণ করেন।

1000467556

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেত্রী ও প্রখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর জনপ্রিয় ছায়াছবি ‘ছোট বউ’-এর নায়িকা দেবিকা মুখার্জি। মুখ্য অতিথি হিসেবে তাঁর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ উজ্জ্বলতা এনে দেয়।

নতুন প্রতিভাদের বড় মঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়েই কাজ করে চলেছে মোহর। কর্ণধার শর্মিষ্ঠা ব্যানার্জি জানান, ভবিষ্যতেও এই ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নবীন শিল্পীদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই তাঁদের প্রধান উদ্দেশ্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *