তাপস রায়,কলকাতা, ২৫ নভেম্বর, ২০২৬: দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ ও ঐতিহ্যকে কলকাতার বুকে ফিরিয়ে আনতে পার্ক স্ট্রিটে নতুন ঠিকানা খুলল ‘Chennai Mail Café’। চৌরঙ্গি ম্যানশনে এই নতুন ক্যাফের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু ও গার্গী রায়চৌধুরী। পাশাপাশি, আসন্ন ছবি ‘নজরবন্দি’-র প্রচারে বিশেষ উপস্থিতি ছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের, যা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাফের প্রতিষ্ঠাতা এবং LuxeLearn Ventures Private Limited-এর ডিরেক্টর নিরাজিতা চৌধুরীও।
‘Journey Through South India’ স্লোগানকে সামনে রেখে রামেশ্বরমের অনুপ্রেরণায় তৈরি এই নিরামিষ ক্যাফে দক্ষিণ ভারতের খাবার, সংস্কৃতি ও আতিথেয়তার এক স্বতন্ত্র অভিজ্ঞতা তুলে ধরতে চায়। পার্ক স্ট্রিটের পুরনো ঐতিহ্য ও আধুনিক ক্যাফে-সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে সাজানো হয়েছে নতুন এই আউটলেট।
এই উদ্যোগের সূত্রপাত অবশ্য নতুন নয়। কলকাতার খাদ্যপ্রেমীদের কাছে একসময় পরিচিত ছিল ‘Chennai Express’, যার কালিকাপুর, ডায়মন্ড প্লাজা ও মণি স্কোয়ারের আউটলেটগুলি দক্ষিণ ভারতীয় খাবারের জনপ্রিয় ঠিকানা হয়ে উঠেছিল। করোনা অতিমারির সময় সেই যাত্রায় ছেদ পড়লেও, নতুন পরিচয়, নতুন ভাবনা এবং খাবার ও আতিথেয়তার প্রতি একই আবেগ নিয়ে ফের শহরে ফিরেছে এই ব্র্যান্ড।
ক্যাফের মেনুতে রয়েছে দক্ষিণ ভারতীয় নানা ঐতিহ্যবাহী নিরামিষ পদ। পাশাপাশি মিলবে কন্টিনেন্টাল খাবার, পিৎজা, পাস্তা, বিভিন্ন পানীয় ও ডেজার্ট। সমসাময়িক ক্যাফে-অভিজ্ঞতার অংশ হিসেবে শিসার ব্যবস্থাও রয়েছে। ১৫টি টেবিলে মোট ৪৩ জনের বসার ব্যবস্থা রাখা হয়েছে ক্যাফেতে।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাফের প্রতিষ্ঠাতা নিরাজিতা চৌধুরী বলেন, “Chennai Mail শুধুমাত্র আরও একটি রেস্তোরাঁর উদ্বোধন নয়, এটি এমন এক যাত্রার ধারাবাহিকতা, যার সঙ্গে কলকাতা ইতিমধ্যেই জড়িয়ে রয়েছে। আমাদের গল্প শুরু হয়েছিল Chennai Express দিয়ে। সেই যাত্রায় বিরতি এলেও, আমাদের খাবারের সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসা ও স্মৃতি হারিয়ে যায়নি। Chennai Mail-এর মাধ্যমে নতুন পরিচয় ও নতুন ভাবনা নিয়ে সেই আবেগকে ফিরিয়ে আনছি। পার্ক স্ট্রিট আমাদের কাছে বিশেষ একটি জায়গা। আমরা এমন এক পরিবেশ তৈরি করতে চাই, যেখানে পরিচিত স্বাদের সঙ্গে নতুন অভিজ্ঞতার মেলবন্ধন ঘটবে এবং প্রতিটি অতিথি আমাদের এই যাত্রার অংশ হয়ে উঠবেন। কিছু যাত্রায় বিরতি আসে, কিন্তু স্বাদ থেকে যায়। এবার সেই যাত্রাই আবার শুরু।”
নতুন পার্ক স্ট্রিট আউটলেটের মাধ্যমে পুরনো গ্রাহকদের সঙ্গে ফের সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মের খাদ্যপ্রেমীদের দক্ষিণ ভারতের বৈচিত্র্যময় স্বাদ, ঐতিহ্য ও আতিথেয়তার সঙ্গে পরিচিত করাই Chennai Mail Café-র লক্ষ্য।