পুজোর প্রথম স্টপ শপার্স স্টপ, কলকাতায় জমকালো উদ্বোধনে প্রিয়াঙ্কা-গৌরব
তাপস রায়,কলকাতা, ৬ সেপ্টেম্বর ২০২৬: দুর্গাপুজোর আবেগ, সাজসজ্জা ও উৎসবের নানা মুহূর্তকে সামনে রেখে শপার্স স্টপ শুরু করল তাদের বিশেষ দুর্গাপুজো ক্যাম্পেন ‘Pujor Prothom Stop’। কলকাতার সাউথ সিটি মলের শপার্স স্টপ স্টোরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পেনটির আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং অভিনেতা গৌরব চক্রবর্তী। তাঁরা ক্রেতাদের সঙ্গে পুজোর স্মৃতি, ফ্যাশন পছন্দ এবং উৎসবের কেনাকাটা নিয়ে আড্ডায় মাতেন।

দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড়, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো এবং একের পর এক নতুন অভিজ্ঞতা। সেই আবেগকেই কেন্দ্র করে তৈরি হয়েছে ‘Pujor Prothom Stop’। পুজোর প্রথম প্যান্ডেল দর্শন, প্রথম আড্ডা, প্রথম প্রেম কিংবা প্রথম অঞ্জলি—উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা এই বিশেষ মুহূর্তগুলিকে চারটি আলাদা লুকে তুলে ধরা হয়েছে—‘Prothom Pandal Look’, ‘Prothom Adda Look’, ‘Prothom Premer Look’ এবং ‘Prothom Anjali Look’।

প্রতিটি লুক পুজোর ভিন্ন আবহ ও মেজাজকে তুলে ধরে। পরিবার ও বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিংয়ের জন্য ‘Prothom Pandal Look’, আড্ডা ও পুনর্মিলনের জন্য স্বচ্ছন্দ অথচ উৎসবমুখর ‘Prothom Adda Look’, নতুন সম্পর্ক ও বিশেষ মুহূর্তের আবেগকে ঘিরে ‘Prothom Premer Look’ এবং পুজোর ঐতিহ্য ও আধ্যাত্মিক আবহের সঙ্গে মানানসই ‘Prothom Anjali Look’—সব মিলিয়ে পুজোর প্রতিটি মুহূর্তের জন্য আলাদা সাজের ভাবনা তুলে ধরেছে শপার্স স্টপ।

এবারের পুজো কালেকশনে সংস্কৃতি, নকশা ও গ্ল্যামারের মেলবন্ধন ঘটেছে। বিশেষভাবে নজর কাড়ছে শপার্স স্টপের এক্সক্লুসিভ ব্র্যান্ড Kashish এবং Bandeya। পাশাপাশি পুরুষ ও মহিলাদের ফ্যাশনে Tommy Hilfiger, Calvin Klein Jeans, La Martina, Superdry, Levi’s, Rare Rabbit, U.S. Polo Assn., Louis Philippe, Van Heusen, Selected, Libas, BIBA, W, Global Desi, Fashor, Vero Moda, Forever New, AND, KAZO, Rareism, Fratini-সহ একাধিক ব্র্যান্ডের সংগ্রহ রয়েছে।

ফ্যাশনের পাশাপাশি উৎসবের সাজ সম্পূর্ণ করতে থাকছে Tissot, Victorinox, Roamer, Aigner, Coach, Emporio Armani এবং Michael Kors-এর ঘড়ি; Prada, Gucci, Ray-Ban ও Versace-এর সানগ্লাস; Aldo, Steve Madden, Armani Exchange, Guess ও Juicy Couture-এর হ্যান্ডব্যাগ; Nike, Adidas Originals, Guess, Tommy Hilfiger, Birkenstock, ASICS ও New Balance-এর ফুটওয়্যার এবং Samsonite ও Delsey-এর লাগেজ। এর সঙ্গে রয়েছে বিউটি, সুগন্ধি, জুয়েলারি, অ্যাক্সেসরিজ ও গিফটিংয়ের বিস্তৃত সম্ভার।ক্যাম্পেন প্রসঙ্গে শপার্স স্টপের Customer Care Associate ও CMO Jiten Mahendra বলেন, দুর্গাপুজো শুধুমাত্র একটি উৎসব নয়, এটি অসংখ্য স্মৃতি ও মুহূর্তের উদ্যাপন। অঞ্জলি, পারিবারিক জমায়েত, প্যান্ডেল হপিং, আড্ডা কিংবা সন্ধ্যার উদ্যাপন—প্রতিটি উপলক্ষের জন্যই থাকে আলাদা সাজের ভাবনা। ‘Pujor Prothom Stop’-এর মাধ্যমে শপার্স স্টপকে প্রতিটি পুজোর লুক ও মুহূর্তের প্রথম গন্তব্য করে তুলতে তাঁদের লক্ষ্য বলেও জানান তিনি।

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বলেন, পুজো তাঁর কাছে পরিবার, বন্ধু, সাজগোজ এবং সুন্দর স্মৃতির এক বিশেষ মিলনমেলা। ‘Pujor Prothom Stop’ পুজোর সেই ব্যক্তিগত ও আনন্দময় মুহূর্তগুলিকে সুন্দরভাবে তুলে ধরেছে বলেও জানান তিনি।
অভিনেতা গৌরব চক্রবর্তীর কথায়, পুজোর জাদু লুকিয়ে থাকে পোশাক বাছাই, বন্ধুদের সঙ্গে আড্ডা, প্যান্ডেল দর্শন এবং পরিবারের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর মতো ছোট ছোট মুহূর্তে। ‘Pujor Prothom Stop’ সেই মুহূর্তগুলিকেই উদ্যাপন করছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত শপার্স স্টপ বর্তমানে ভারতের অন্যতম প্রধান ফ্যাশন ও বিউটি রিটেলার। সংস্থার দেশজুড়ে ১১০টি ডিপার্টমেন্ট স্টোর, ১১টি প্রিমিয়াম হোম কনসেপ্ট স্টোর, ৭৯টি স্পেশালিটি বিউটি স্টোর, ৮১টি Intune স্টোর এবং বিমানবন্দরে ২০টি স্টোর রয়েছে। ৮০০-রও বেশি স্বীকৃত ও জনপ্রিয় ব্র্যান্ডের সমন্বয়ে ফ্যাশন, বিউটি ও গিফটিংয়ের বিস্তৃত সম্ভার নিয়ে উৎসবের মরশুমে ক্রেতাদের জন্য এক ছাদের নীচে সম্পূর্ণ শপিং অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এগিয়ে চলেছে সংস্থাটি।

