File 00000000e070820789701729c39093dc

শিক্ষক দিবসের আবহে সংস্কৃতির উজ্জ্বল ভাবনা

শিক্ষকদের সম্মান জানিয়ে বেহালায় সংস্কৃতির আবহে বিশেষ অনুষ্ঠান

তাপস রায়,কলকাতা: শিক্ষক দিবস উপলক্ষে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ বেহালায় ‘জনকল্যাণ সব পেয়েছি আসরে’-এর সহযোগিতায় Behala Flare Foundation-এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘সম্মাননীয় শিক্ষক সংবর্ধনা ও সংস্কৃতি চর্চা’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান। শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করার বার্তাও উঠে আসে এই আয়োজনে।

1000570752

অনুষ্ঠানের সূচনা হয় ঈশিতা পুরকাইতের মনোমুগ্ধকর ‘গুরুবন্দনা’ নৃত্যের মাধ্যমে। এরপর Vibration Dance Academy-র শিল্পীদের চমকপ্রদ সমবেত নৃত্য দর্শকদের মুগ্ধ করে। নৃত্যপর্বটির পরিচালনায় ছিলেন শুভঙ্কর রায় চৌধুরী।

1000570824

সাংস্কৃতিক পর্বে কবিতা পাঠ করেন সম্পূর্ণা ঘরুই ও দীপশিখা চৌধুরী। একক সঙ্গীত পরিবেশন করেন সুস্মিতা দাস। তাঁদের পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে এক অনন্য সাংস্কৃতিক আবহ।

1000570793

এরপর শুরু হয় শিক্ষক সংবর্ধনা পর্ব। অধ্যাপক শুভেন্দু বারিক, সুনীল কুমার চট্টোপাধ্যায়, দেবপ্রিয় চক্রবর্তী এবং সুবিমল কান্তি ঘোষকে Behala Flare Foundation-এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সভাগৃহে উপস্থিত সকল শিক্ষককেও শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।

1000570787

অনুষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার দিকটিও ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। Behala Flare Foundation-এর পক্ষ থেকে কয়েকজন দুঃস্থ ছাত্রছাত্রীর হাতে লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষার প্রসারে এই উদ্যোগ সংস্থার মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন বলে মনে করা হয়।সংস্থার সভাপতি সুদীপ কিরণ গোস্বামী এবং সম্পাদিকা সোহিনী রায় তাঁদের বক্তব্যে Behala Flare Foundation-এর বিভিন্ন কর্মকাণ্ড ও আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন। সমাজকল্যাণ, শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে ভবিষ্যতেও সংস্থার বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।

1000570747

অনুষ্ঠানের শেষ পর্বে বিখ্যাত নৃত্যশিল্পী শম্পা খাঁড়ার পরিচালনায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সংগীত ও নৃত্যানুষ্ঠান। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে ‘সম্মাননীয় শিক্ষক সংবর্ধনা ও সংস্কৃতি চর্চা’-র।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *