বিধানসভার স্পিকার এর হাতে আশুতোষ দত্তের বই

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার রথীন্দ্র বসুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানান বিশিষ্ট শিক্ষাবিদ ও বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানী ড. আশুতোষ দত্ত। এই সাক্ষাতে তিনি তাঁর দীর্ঘ গবেষণার ফসল তিনটি গুরুত্বপূর্ণ গ্রন্থ— ‘A Modern Theory of Biochemic’, ‘New Thinking of Biochemic Medical Science’ এবং ‘বিজ্ঞান ভাবনায় জীবন ও জীবিকা’— স্পিকারের হাতে তুলে দেন।

গ্রন্থগুলি গ্রহণ করে স্পিকার রথীন্দ্র বসু ড. দত্তের গবেষণাধর্মী কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাঁর গবেষণা ও লেখালেখির সাফল্য কামনা করেন।

ড. আশুতোষ দত্ত বর্তমানে আমবাড়ি ধনীরাম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। পাশাপাশি তিনি বায়োকেমিক এডুকেশন সেল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের প্রসারে তাঁর দীর্ঘদিনের অবদান বিশেষভাবে সমাদৃত।

এই সৌজন্য সাক্ষাৎ ও গ্রন্থ প্রদান অনুষ্ঠানে প্রায় ৫০ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিরাজ বোস, শিক্ষক চিন্ময় সাহা-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট গুণীজন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *