File 000000004858820a8fdd908703cb4130

যুব প্রজন্মকে ঘিরে দিলীপ গুপ্তার ‘গুলাব’ মডেল

তাপস রায়,কলকাতা, ৫ অক্টোবর: দেশের ভবিষ্যৎ নির্মাণে যুবসমাজের ভূমিকা আরও সক্রিয় করার বার্তা দিয়ে কলকাতায় বিশেষ সম্মেলনের আয়োজন করল ইন্ডিয়ান গুলাব পার্টি। শিয়ালদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত এই সম্মেলনে শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান, উদ্ভাবন, উদ্যোগপতি তৈরি এবং সামাজিক দায়বদ্ধতার মতো বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়।

1000625191

দলের প্রতিষ্ঠাতা দিলীপ কুমার গুপ্তার বক্তব্যে উঠে আসে, দেশের তরুণ-তরুণীদের শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দেখলে চলবে না। তাঁদের নিজেদের যোগ্যতা ও ইতিবাচক চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে যুক্ত করার পরিবেশ তৈরি করা প্রয়োজন। তাঁর মতে, যুবসমাজকে ‘গোলাপ’-এর মতো ইতিবাচক শক্তি হিসেবে গড়ে তুলতে শিক্ষা, দক্ষতা এবং সৃজনশীল কর্মের সুযোগ বাড়ানো জরুরি।

1000625168

ইন্ডিয়ান গুলাব পার্টির পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে সামনে রেখে শান্তিপূর্ণ ও ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরি করা এবং তাঁদের শিক্ষা ও কর্মসংস্থানের পথে এগিয়ে দেওয়া দলের অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যেই কলকাতায় পদযাত্রা এবং বিশেষ সম্মেলনের মতো কর্মসূচি নেওয়া হয়েছে।

1000625162

সম্মেলনে উপস্থিত ছিলেন নিখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী। ইন্ডিয়ান গুলাব পার্টির উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে জেন-জি প্রজন্মের একটি অংশ নানা কারণে ভুল পথে পরিচালিত হচ্ছে। তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে শিক্ষা, দায়িত্ববোধ এবং ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা দরকার। তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

1000625146

দলীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে কলকাতা প্রেস ক্লাবে ইন্ডিয়ান গুলাব পার্টির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সেই কর্মসূচির ধারাবাহিকতায় শিয়ালদায় এই সম্মেলনের মাধ্যমে দলের ভাবনা ও কর্মপরিকল্পনাকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরা হয়।

1000625142

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী, কবি ইন্দ্রাণী সামসাল, সিপিডিআর ইন্ডিয়ার অমিত সেনগুপ্ত, প্রবীণ আইনজীবী ও সমাজকর্মী অশোক কুমার চক্রবর্তী, কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী কমলেশ চন্দ সাহা, অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের সভাপতি কৌশিক মুখার্জি এবং বিশিষ্ট আইনজীবী ও অনাথদের জন্য কাজ করা সমাজসেবী গোপাল তালুকদার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।

1000625193

দলের প্রতিষ্ঠাতা দিলীপ কুমার গুপ্তা জানান, ভারতের যুবসমাজ এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎকে প্রভাবিত করে এমন বিষয়গুলিকে দলের বিভিন্ন প্রকাশ্য কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং নতুন উদ্যোগপতি তৈরির ক্ষেত্রে কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি।

1000625164

তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রসঙ্গে দিলীপ গুপ্তার বক্তব্য, রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আগে যুবকদের সেই কাজের সম্ভাব্য প্রভাব, শিক্ষাগত দিক এবং পেশাগত ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়া দরকার। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক মতামত প্রকাশের ক্ষেত্রেও শান্তিপূর্ণ, দায়িত্বশীল এবং সাংবিধানিক পদ্ধতি অনুসরণের উপর জোর দেন তিনি।ইন্ডিয়ান গুলাব পার্টির বক্তব্য অনুযায়ী, আগামী দিনে যুবসমাজকে কেন্দ্র করে আরও একাধিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষা ও দক্ষতা থেকে কর্মসংস্থান এবং সামাজিক অংশগ্রহণ—এই একাধিক ক্ষেত্রকে সামনে রেখে তরুণ প্রজন্মের জন্য নিজেদের কর্মসূচিকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েছে দলটি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *