Aaj Talkss
Saturday, 28 November 2026
Aaj Talkss
Saturday, 28 November 2026
Home Citylights National International Politics Sports Entertainment Business YourVoice Technology Education Food Health Lifestyle
Breaking
জরায়ুর ফাইব্রয়েড চিন্তার নয়, দিশা দেখাচ্ছে ডিসান HOPECON International 2026: স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের নতুন দিশা কলকাতায... পার্ক স্ট্রিটে দক্ষিণ ভারতীয় স্বাদের নতুন ঠিকানা ‘চেন্নাই মেল ক্যাফে’ Annantaa- র পরামর্শে আনন্দ in অবসাদ out Dr Ashutosh Dutta Honoured with International Knowledge Leaders Award 2026 সোনাগাছির শিশুদের সাথে ভাস্বর কলকাতাতেই জিন-পরীক্ষার অত্যাধুনিক পরিষেবা, নতুন দিগন্ত খুলল সুরক্ষার SIG বিরল জিনগত রোগ থে... নিঃশব্দ ঘাতক ডায়াবেটিস সময় থাকতেই সচেতন হওয়ার বার্তা চিকিৎসকের জরায়ুর ফাইব্রয়েড চিন্তার নয়, দিশা দেখাচ্ছে ডিসান HOPECON International 2026: স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের নতুন দিশা কলকাতায... পার্ক স্ট্রিটে দক্ষিণ ভারতীয় স্বাদের নতুন ঠিকানা ‘চেন্নাই মেল ক্যাফে’ Annantaa- র পরামর্শে আনন্দ in অবসাদ out Dr Ashutosh Dutta Honoured with International Knowledge Leaders Award 2026 সোনাগাছির শিশুদের সাথে ভাস্বর কলকাতাতেই জিন-পরীক্ষার অত্যাধুনিক পরিষেবা, নতুন দিগন্ত খুলল সুরক্ষার SIG বিরল জিনগত রোগ থে... নিঃশব্দ ঘাতক ডায়াবেটিস সময় থাকতেই সচেতন হওয়ার বার্তা চিকিৎসকের
Business

আকাঙ্ক্ষা থেকে অগ্রগতির পথে মাইক্রো ফিন্যান্স

আকাঙ্ক্ষা থেকে অগ্রগতির পথে মাইক্রো ফিন্যান্স


তাপস রায়

কলকাতা | ২৬ নভেম্বর, ২০২৬

পূর্ব ভারতের মাইক্রোফিন্যান্স শিল্পের বিকাশ, নতুন ভাবনা এবং আর্থিক অন্তর্ভুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী ৪ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ১১তম ইস্টার্ন ইন্ডিয়া মাইক্রোফিন্যান্স সামিট ২০২৬। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হবে। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছে অ্যাসোসিয়েশন অফ মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনস – ওয়েস্ট বেঙ্গল (AMFI-WB)।

এই সম্মেলনের আয়োজনে সহযোগিতা করছে MFIN এবং Sa-Dhan। Equifax যুক্ত রয়েছে নলেজ পার্টনার হিসেবে, M2i রিসার্চ পার্টনার এবং Arohan Financial Services Limited কনফারেন্স পার্টনার হিসেবে।

এ বছরের সম্মেলনের মূল ভাবনা, “From Aspiration to Advancement: Reimagining Microfinance’s Role in India’s Growth Story”। এই থিমের মধ্য দিয়ে ভারতের, বিশেষত পূর্ব ভারতের, মাইক্রোফিন্যান্স শিল্পের ক্রমবিবর্তন ও উন্নয়নের ধারায় তার ভূমিকা নতুন করে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভারতের পরিবর্তিত আকাঙ্ক্ষা, প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন চিন্তাভাবনার প্রসার এবং দেশের উন্নয়নযাত্রায় সচেতন ও সক্রিয় অংশগ্রহণ—এই তিনটি মূল দিককে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের সম্মেলনের ভাবনা।

১১তম ইস্টার্ন ইন্ডিয়া মাইক্রোফিন্যান্স সামিটে মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান (MFI), ব্যাংক, ফিনটেক সংস্থা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা একত্রিত হবেন। আলোচনার কেন্দ্রে থাকবে, কীভাবে মাইক্রোফিন্যান্স শিল্পকে নতুনভাবে ভাবা যায় এবং এই ক্ষেত্রের সাফল্যকে শুধুমাত্র পরিষেবার আওতায় কতজন মানুষ এলেন, সেই পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ না রেখে, পরিষেবা গ্রহণকারী পরিবারগুলির জীবনযাত্রা, আকাঙ্ক্ষা ও উন্নয়নে কতটা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, তার ভিত্তিতে মূল্যায়ন করা যায়।

সম্মেলনে প্রায় ৪০০ জন প্রতিনিধির অংশগ্রহণ প্রত্যাশিত। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কর্মরত মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন এনজিও, এনবিএফসি, স্মল ফাইন্যান্স ব্যাংক, বিজনেস করেসপন্ডেন্ট এবং ব্যাংকের প্রতিনিধিরা। পূর্ব ভারত থেকে ৬০টিরও বেশি মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান এই সম্মেলনে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও প্রতিবেশী দেশের প্রতিনিধি, ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, রেটিং এজেন্সি, ফিনটেক, তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার সংস্থা, বিমা কোম্পানি, গবেষক, শিক্ষাবিদ, শিক্ষার্থী, সবুজ জ্বালানি সরবরাহকারী সংস্থা, সামাজিক উদ্যোগ, মোবাইল ব্যাংকিং ও কোর ব্যাংকিং সলিউশন প্রদানকারী, শিল্প সমিতি, নেটওয়ার্ক, দাতা সংস্থা, বহুপাক্ষিক ও আন্তর্জাতিক সংস্থা এবং পরামর্শক সংস্থার প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নেবেন।

আর্থিক অন্তর্ভুক্তির পরিসর বিস্তারের পাশাপাশি মানুষের আকাঙ্ক্ষাকে উন্নয়নের বাস্তব পথে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনায় এবারের সম্মেলন পূর্ব ভারতের মাইক্রোফিন্যান্স শিল্পের বিভিন্ন অংশীদারদের মধ্যে মতবিনিময় ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে চলেছে।

Related News

Test
Business
Test

1 hrs ago 7