File 0000000076907207b84a01f044bd8f8f

উজ্জল শিক্ষালোকে tv9 এর উত্তরণ

ভারতের বৃহত্তম এডুকেশন এক্সপো আয়োজনে টিভি ৯ বাংলা ও ‘উত্তরণ অ্যাকাডেমিক এক্সিলেন্স অনার’-এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ উদযাপন হল  তাপস রায়,কলকাতা:শিক্ষার্থীদের সঠিক পেশা নির্বাচনে সহায়তা করার লক্ষ্যে টিভি ৯ বাংলা ভারতের বৃহত্তম এডুকেশন এক্সপোর আয়োজন করেছিল, যেখানে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক ছাদের নিচে সমবেত হয়েছিল।   পাশাপাশি, মর্যাদাপূর্ণ ‘টিভি৯ বাংলা উত্তরণ অ্যাকাডেমিক এক্সিলেন্স অনার’-এর মাধ্যমে পিছিয়ে পড়া ও আদিবাসী সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের এবং শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কৃতিত্বকে সম্মান করা হয়।   এই অনুষ্ঠানটি ২ জুলাই, সকাল ১১.২৫ টিভি ৯ বাংলা-য় সম্প্রচারিত হবে দর্শকরা টিভি ৯ বাংলার ইউটিউব চ্যানেলেও এটি দেখতে পারবেন।  গত ৩০শে জুন কলকাতায়: টিভি ৯ বাংলা সফলভাবে ভারতের বৃহত্তম এডুকেশন এক্সপো আয়োজন করে। এই প্রদর্শনীতে শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শিক্ষণীয় বিষয় এবং পেশাগত কোর্স সম্পর্কিত তথ্য তুলে ধরে। বোর্ড পরীক্ষার পর উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে জানা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই এক্সপো শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক অনন্য সুযোগ করে দেয়।  অনুষ্ঠানটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল। এছাড়াও উপস্থিত ছিলেন টিভি৯ নেটওয়ার্কের সিওও (ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল) শ্রী কে. বিক্রম; টিভি৯ বাংলার ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড শ্রী অমৃতাংশু ভট্টাচার্য; SRMB Srijan-এর ডিরেক্টর শ্রী আশিস বেরিওয়ালা এবং K.L University-ইর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শ্রী শিব কুমার।  আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি ‘ওয়ান-স্টপ ডেস্টিনেশন’ বা সর্বাঙ্গীন কেন্দ্র হিসেবে আয়োজিত এই এক্সপোতে শিক্ষাগত সুযোগ, নতুন ধরনের পেশার পথ, শিল্প-চাহিদা অনুযায়ী কোর্স এবং দক্ষতা-ভিত্তিক কর্মসূচির প্রদর্শনী করা হয়। এর লক্ষ্য ছিল ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক ও পরিবর্তনশীল কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলা।  অনুষ্ঠানে লাবনী মণ্ডল, অদ্রিজা গাইন, মণিমালা বেসরা, সাগর মণ্ডল, আলিয়া পাল-সহ এমন অনেক কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি জানানো হয়, যারা নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার এবং পরিষদীয় ও পর্যটন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, ড. শঙ্কর ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।  এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টিভি৯ নেটওয়ার্কের সিওও (ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল) কে. বিক্রম জানালেন:  "আমাদের একটি বিনম্র উদ্যোগ-‘উত্তরণ অ্যাকাডেমিক এক্সেলেন্স অনার’, যার মাধ্যমে আমরা সেইসব শিক্ষা প্রতিষ্ঠানকে স্বীকৃতি ও সম্মান জানাই যারা শিক্ষাগত উৎকর্ষ, শিক্ষাক্ষেত্রে উদ্ভাবন, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ এবং সামাজিক প্রভাবের ক্ষেত্রে অসাধারণ নিষ্ঠা ও প্রতিশ্রুতি প্রদর্শন করেছে। এই প্রতিষ্ঠানগুলো কেবল জ্ঞানার্জনের কেন্দ্রই নয়, বরং এগুলি পরিবর্তন ও অগ্রগতিরও অন্যতম চালিকাশক্তি। টিভি৯ বাংলায় আমরা বিশ্বাস করি যে, গুণগত শিক্ষা একটি সমৃদ্ধ সমাজের অন্যতম শক্তিশালী স্তম্ভ। এই উদ্যোগের মাধ্যমে আমরা নিষ্ঠা, অধ্যবসায়, উদ্ভাবন এবং নেতৃত্বের সেইসব কাহিনী তুলে ধরতে চাই, যা প্রকৃত অর্থেই স্বীকৃতি ও প্রশংসার দাবিদার।" অনুষ্ঠানে যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে: Adamas University; Brainware University; Budge Budge Institute of Technology; Centurion University of Technology and Management; Dr. B.C. Roy Engineering College, Durgapur; Guru Nanak Institute of Dental Sciences & Research; Guru Nanak Institute of Technology; International Institute of Nursing & Research (A Unit of Nirmala Foundation); University of Engineering & Management; JIS University; JT College of Management Studies, Kolkata; Kingston Educational Institute; MCKV Institute of Engineering; NCSM Foundation; Nopany Institute of Healthcare Studies; NSHM Knowledge Campus, Durgapur; OmDayal Group; Praxis Business School, Kolkata; Sanaka Educational Trust; Santiniketan Medical College & Hospital; Sister Nivedita University; Shadajharmoni; Sikkim Manipal Institute of Technology; Supreme Knowledge Foundation; TEM Management College; The Bandhan School; and Vidyasagar Pharmaceutical College of Education (JNMS Educational Hub). টিভি৯ বাংলা তার মূল্যবান সহযোগী ও নিবেদনে রয়েছে Novesta Group, Lalbaba Rice, Khukumoni Sindoor & Alta, and AKMA Group—সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করছে; তাদের অবদানই এই উদ্যোগকে অভূতপূর্ব সাফল্যমণ্ডিত করে তুলেছে।
File 00000000ad6c7207aad01b1e03a6cd2c

শল্য যেথায় রোবট কথায়!

মণিপাল হসপিটালস কলকাতায় রোবোটিক সার্জারির ভবিষ্যৎ তুলে ধরল বিশেষ সিমুলেশন ওয়ার্কশপ তাপস রায়,কলকাতা, ৩০ জুন: আধুনিক চিকিৎসা প্রযুক্তিকে আরও সহজলভ্য ও কার্যকর করে তুলতে মণিপাল হসপিটালস কলকাতা মঙ্গলবার একটি বিশেষ…
InShot 20260630

হকার To হাহাকার!

পশ্চিমবঙ্গে পথবিক্রেতাদের অধিকার সুরক্ষায় জোর দিল নাসভি, স্ট্রিট ভেন্ডরস আইনের পূর্ণ বাস্তবায়নের দাবি তাপস রায়,কলকাতা, ৩০ জুন: পশ্চিমবঙ্গে পথবিক্রেতাদের জীবিকা ও আইনসম্মত অধিকার সুরক্ষায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্ট্রিট ভেন্ডরস অব…
IMG 20260629 WA0020

সৃজন যেথা ২৮ পূর্ণ

মালশ্রী এন ইন্সটিটিউটের বর্ষপূর্তিতে শাস্ত্রীয় নৃত্যের অনবদ্য নিবেদন তাপস রায়, কলকাতা:দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে ২৮শে জুন, রবিবার, মালশ্রী এন ইন্সটিটিউট ফর এক্সেলেন্স ইন কালচারাল পারস্যুট-এর উদ্যোগে প্রতিষ্ঠানটির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে…
IMG 20260629 WA0003

শিশুদের ক্যান্সার চিকিৎসায় বড় উদ্যোগ লায়ন্স ক্লাব অফ কলকাতা গ্র্যান্ডের

তাপস রায়,কলকাতা, ২৮ জুন: শিশুদের ক্যান্সার চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করতে ঠাকুরপুকুরের সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে (SGCCRI) ২৭ শয্যার নতুন চিকিৎসা পরিষেবার উদ্বোধন করল লায়ন্স ক্লাব অফ…
IMG 20260627 WA0024

আপনি কি শুনতে চান?TV9 বাংলার নতুন অনুসন্ধানী সিরিজ ‘নগরে পতনের শব্দ!’ আজ রাত ১০টায়

তাপস রায়,কলকাতা, ২৮ জুন: শহরে একের পর এক নির্মাণ বিপর্যয় এবং তার নেপথ্যের সম্ভাব্য গাফিলতি ও দুর্নীতির অভিযোগকে সামনে রেখে আজ, রবিবার (২৮ জুন) রাত ১০টায় সম্প্রচারিত হবে TV9 বাংলার…
File 00000000b8947206be4d10d3ab6780df

পঞ্চমদার সুরে নস্টালজিয়ার সন্ধ্যা

তাপস রায়,কলকাতা, ২৬ জুন: কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মন (আর. ডি. বর্মন)-এর জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে মিরাকল মিডিয়া এন্টারটেইনমেন্ট। 'দিল সে পঞ্চম' শীর্ষক এই অনুষ্ঠানে শ্রদ্ধা…
IMG 20260626 WA0009

ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস, সম্মানিত ভারত-বাংলাদেশ-যুক্তরাজ্যের কৃতী ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান

লন্ডন, ২৬ জুন: ব্রিটিশ পার্লামেন্টের ঐতিহাসিক হাউস অব লর্ডস-এ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো তৃতীয় বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস ২০২৬। ব্যারোনেস উদ্দিনের আতিথেয়তায় এবং ক্যান্ডিড কমিউনিকেশন ইউকে-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে…
File 00000000e85c71fab28ca65381b9a072

ভি. বালসারার ১০৪তম জন্মজয়ন্তীতে বিশেষ সম্মান পেলেন ডঃ দীপশ্রী পাল

নিজস্ব প্রতিনিধি, আজটকস :ভি. বালসারার ১০৪তম জন্মজয়ন্তীতে সম্মানিত হলেন ডঃ দীপশ্রী পাল।গত ২৫ জুন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী ও সুরস্রষ্টা ভি. বালসারার ১০৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ২২ জুন সন্ধ্যায় রবীন্দ্র সদনে এক বর্ণাঢ্য…
File 000000009234720989ff2b974eb5fde2

গ্রীন করিডোর পথে ‘sristi’ র স্বপ্ন সাথী ‘ILS ‘হাসপাতাল

তাপস রায়,দমদম, ২৫ জুন: মারণ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই NEET UG পরীক্ষায় অংশ নিয়ে নজির গড়লেন হাওড়ার লিলুয়ার ১৮ বছরের ছাত্রী সৃষ্টি দুবে। চিকিৎসকদের নিরলস…