Aaj Talkss
Sunday, 29 November 2026
Aaj Talkss
Sunday, 29 November 2026
Home Citylights National International Politics Sports Entertainment Business YourVoice Technology Education Food Health Lifestyle
Breaking
UGC-যোগ্য শিক্ষকদের মর্যাদা, বেতন ও আর্থিক নিরাপত্তার দাবিতে সরব BECUTA Poetry Beyond Sight: Kolkata Celebrates Braille Voices জরায়ুর ফাইব্রয়েড চিন্তার নয়, দিশা দেখাচ্ছে ডিসান HOPECON International 2026: স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের নতুন দিশা কলকাতায... পার্ক স্ট্রিটে দক্ষিণ ভারতীয় স্বাদের নতুন ঠিকানা ‘চেন্নাই মেল ক্যাফে’ Annantaa- র পরামর্শে আনন্দ in অবসাদ out Dr Ashutosh Dutta Honoured with International Knowledge Leaders Award 2026 সোনাগাছির শিশুদের সাথে ভাস্বর UGC-যোগ্য শিক্ষকদের মর্যাদা, বেতন ও আর্থিক নিরাপত্তার দাবিতে সরব BECUTA Poetry Beyond Sight: Kolkata Celebrates Braille Voices জরায়ুর ফাইব্রয়েড চিন্তার নয়, দিশা দেখাচ্ছে ডিসান HOPECON International 2026: স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের নতুন দিশা কলকাতায... পার্ক স্ট্রিটে দক্ষিণ ভারতীয় স্বাদের নতুন ঠিকানা ‘চেন্নাই মেল ক্যাফে’ Annantaa- র পরামর্শে আনন্দ in অবসাদ out Dr Ashutosh Dutta Honoured with International Knowledge Leaders Award 2026 সোনাগাছির শিশুদের সাথে ভাস্বর
Education

UGC-যোগ্য শিক্ষকদের মর্যাদা, বেতন ও আর্থিক নিরাপত্তার দাবিতে সরব BECUTA

UGC-যোগ্য শিক্ষকদের মর্যাদা, বেতন ও আর্থিক নিরাপত্তার দাবিতে সরব BECUTA

কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে SACT-I শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে রাজ্য সরকারের কাছে একাধিক দাবি।

তাপস রায়

কলকাতা | ২৮ নভেম্বর, ২০২৬: পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা SACT-I (State Aided College Teacher-I) শিক্ষকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও যথাযথ স্বীকৃতির দাবিতে সরব হল বেঙ্গল এলিজিবল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (BECUTA)। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা, আর্থিক অনিশ্চয়তা এবং অমীমাংসিত সমস্যাগুলি তুলে ধরে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

BECUTA-এর বক্তব্য, SACT-I শিক্ষকরা UGC-নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার অধিকারী। তাঁদের অনেকেই ১০, ১৫, ২০ এমনকি ২৫ বছরেরও বেশি সময় ধরে কলেজের পঠনপাঠন, গবেষণা, শিক্ষার প্রসার এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু দীর্ঘ কর্মজীবন ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরেও তাঁদের যথাযথ পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এখনও নিশ্চিত হয়নি। এই অনিশ্চয়তা শিক্ষকদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে প্রভাব ফেলছে বলেও সংগঠনের দাবি।

এই পরিস্থিতিতে SACT-I শিক্ষকদের জন্য UGC-সুপারিশকৃত বেতন কাঠামো, প্রযোজ্য ROPA অনুযায়ী আর্থিক সুবিধা, সমতুল্য মহার্ঘ ভাতা (DA), পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের সুযোগ এবং উপযুক্ত পেশাগত পদমর্যাদা প্রদানের দাবি জানিয়েছে BECUTA। সংগঠনের মতে, এগুলি কোনও বাড়তি সুযোগ বা বিশেষ অনুগ্রহ নয়, বরং শিক্ষকদের যোগ্যতা, অভিজ্ঞতা ও অবদানের ভিত্তিতে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি।

সাংবাদিক সম্মেলনে নারীশিক্ষক ও নারীশক্তির ক্ষমতায়নের প্রসঙ্গও তুলে ধরে সংগঠনটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারীশক্তির বিকাশ, নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরতার ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে BECUTA-এর বক্তব্য, মহিলা SACT-I শিক্ষকরা তাঁদের মেধা, যোগ্যতা ও অধ্যাপনার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষিত, দক্ষ ও আত্মনির্ভর করে তুলছেন। সেই শিক্ষক-শিক্ষিকাদের নিজেদের আর্থিক স্বনির্ভরতা, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে যোগ্যতা ও অবদানের যথাযথ মূল্যায়ন ছাড়া নারীশক্তির প্রকৃত ক্ষমতায়ন পূর্ণতা পাবে না বলেও সংগঠনের মত।

রাজ্য সরকারের প্রতি আস্থা প্রকাশ করে BECUTA-এর প্রতিনিধিরা আশা জানান, SACT-I শিক্ষকদের দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, যোগ্যতা ও অবদানের যথাযথ মূল্যায়নে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। সংগঠনের মতে, বহু শিক্ষক ইতিমধ্যেই তাঁদের কর্মজীবনের ১০ থেকে ২৫ বছর বা তারও বেশি সময় অতিক্রম করেছেন। ফলে তাঁদের অবশিষ্ট কর্মজীবনের সুযোগ ক্রমশ সীমিত হয়ে আসছে। তাই এই সমস্যার সমাধানে আর বিলম্ব কাম্য নয়।

শিক্ষকদের ন্যায্য অধিকার, পেশাগত সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার মানবিক, সামাজিক ও শিক্ষাগত গুরুত্ব বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং একটি বাস্তবসম্মত, ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করবে বলে আশাবাদী BECUTA